• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:২৯:৪৪ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ফসলি জমির মাটি নিয়ে সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

১৭ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১১:১২

নোয়াখালীতে ফসলি জমির মাটি নিয়ে সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফসলি জমির উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের পূর্বালী ব্রিকস এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাবিলপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহমেদ পুলা পূর্বে একটি ফসলি জমির মাটি ব্যবসার উদ্দেশ্যে কিনে নেন। তবে পরবর্তীতে প্রতিপক্ষের বাধার কারণে সেই মাটি ইটভাটায় বিক্রি করতে পারেননি।

Ad

বৃহস্পতিবার রাতে তিনি তার অনুসারীদের নিয়ে পুনরায় মাটি কাটা শুরু করলে স্থানীয় কয়েকজন এতে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে পুলার সমর্থকদের আক্রমণের মুখে প্রতিপক্ষ পিছু হটলে তাদের একটি এফজেড ভার্সনের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

অভিযোগের বিষয়ে স্থানীয় মুজিব দাবি করেন, তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন। তার ভাষ্য, ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা বেআইনি হওয়ায় এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে অভিযুক্ত আহমেদ পুলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, মাটি কাটাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং একপর্যায়ে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। তিনি আরও জানান, টপ সয়েল কাটা অবৈধ এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:২১

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:০৯


পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:৪৮





গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
২১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৬:০৫


Follow Us