• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৮:৪১ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে নদীভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৫:২৭

নোয়াখালীতে নদীভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নে নদীভাঙন রোধে বরাদ্দকৃত প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা।

১৮ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার আল-আমিন বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

Ad
Ad

মানববন্ধনে বক্তব্য রাখেন চানন্দী ইউনিয়ন পরিষদের সদস্য মো. বেলাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল করিম দিদার, স্থানীয় বাসিন্দা মোজাহের উদ্দিন বেচু, জাহের আহমদ, পারভীন আক্তার, মুন্নী বেগম এবং ছাত্রনেতা ফারাবী চৌধুরী।

Ad

বক্তারা জানান, গত এক যুগ ধরে ক্যারিং চর মুজিব বাজার থেকে থানার হাট, আল-আমিন বাজার ও ভূমিহীন বাজার এলাকায় ভয়াবহ নদীভাঙন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রায় ২০ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ২৫ থেকে ৩০ হাজার পরিবার ভিটেমাটি হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে। অনেক পরিবার একাধিকবার ভাঙনের শিকার হয়েছে।

তারা আরও বলেন, নদীগর্ভে বিলীন হয়েছে একাধিক বাজার, মসজিদ-মন্দির, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক। বর্তমানে আল-আমিন বাজার, থানার হাট, দরবেশ বাজার ও ভূমিহীন বাজার এলাকায় নতুন করে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত দেড় মাসে প্রায় পৌনে এক কিলোমিটার এলাকা বিলীন হয়ে ৪ শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

বক্তাদের অভিযোগ, নদীভাঙন রোধে চানন্দী ইউনিয়নের ৪ কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ও ব্লক নির্মাণের জন্য ৬২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও এখনো প্রকল্পের কাজ শুরু হয়নি।

তারা বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে কনফিডেন্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলেও বর্ষা মৌসুমের আগে কাজ শুরু করার কথা থাকলেও তা বাস্তবায়নে বিলম্ব করছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মানববন্ধন থেকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রকল্পের কাজ শুরু করার দাবি জানানো হয়।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১১:১২

দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৮


৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২৪

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪১

রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:২০

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:১৪



Follow Us