কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বাস শ্রমিকদের কর্ম বিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
১৮ এপ্রিল শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বাস মালিক, শ্রমিক ও প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠকের পর এ কর্মসূচি প্রত্যাহার করে শ্রমিকরা।


প্রায় ৩৬ ঘন্টা পর থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে যাত্রী সাধারণের মাঝে। পূর্বঘোষণা অনুযায়ী দুই দফা দাবি আদায়ে শুক্রবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন। এতে কুষ্টিয়া থেকে সকল রুটে মালিকদের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়ে এসব রুটে যাতায়াতকারী সাধারণ যাত্রী।

এ সমস্যা নিরসনে আজ শনিবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠকে বসে জেলার বাস মালিক ও শ্রমিকদের সংগঠন। বৈঠকে ফলপ্রসু আলোচনা হওয়ায় শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করলে বাস চলাচল স্বাভাবিক হয়।
এরআগে দাবি আদায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন। শুক্রবার ভোর ৫টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available