• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:১৯:৩২ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

২০ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪০:০২

আড়াইহাজারে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩ বছর ৬ মাসের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে নয়ন (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় আড়াইহাজার থানায় ২০ এপ্রিল সোমবার দায়ের করা মামলার বাদী হয়েছেন ভুক্তভোগী শিশুর মা। এর আগে, ১৯ এপ্রিল রোববার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার ও‌সি (তদন্ত) রিপন কুমার জানান, গত ১৬ এপ্রিল সকালে শিশুর দাদি তাসলিমা বেগম নাতনিকে নিয়ে আড়াইহাজারের গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রামে বেড়াতে যান। বিকেল ৩টার দিকে আসামি নয়ন (শিশুর দাদির চাচাতো ভাইয়ের ছেলে) শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে আম গাছের নিচে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। রোববার সন্ধ্যায় দাদি শিশুকে নিয়ে বাড়ি ফিরলে রাত ১০টার দিকে শিশু তীব্র ব্যথায় কান্নাকাটি শুরু করে। মায়ের জিজ্ঞাসায় শিশু বিষয়টা খুলে বলে। পরে শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।

তি‌নি আরও জানান, পুলিশ আসামিকে গ্রেফতার করেছে। তাকে আদালতে পাঠা‌নোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০







Follow Us