• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৮:৩৩ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

২০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০৪:২৬

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২০ এপ্রিল সোমবার সকালে মহিষমারী কাচারিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সজল উপজেলার মহিষমারী কাচারিপাড়া গ্রামের শহীদ মোল্লার ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, প্রতিদিনের মত সকালে মাঠে সজল তার ধানের জমিতে বৈদ্যুতিক মটর দিয়ে সেচ দেওয়ার কাজ করছিল। এ সময় অসাবধানতা সবত সজল বৈদ্যুতিক মটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

Ad

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম
বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম
২০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৫১










Follow Us