• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩২:৫৯ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে জ্বালানি সংকটে বিপর্যস্ত মোটরসাইকেল চালকরা

২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪৫:৪০

কালিয়াকৈরে জ্বালানি সংকটে বিপর্যস্ত মোটরসাইকেল চালকরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটে গাজীপুরের কালিয়াকৈরে বিপাকে পড়েছেন সহস্রাধিক মোটরসাইকেল চালক। ভাড়ায় মোটরসাইকেল চালানো ও ডেলিভারি কাজে নিয়োজিত চালকদের আয় কমে নেমেছে ২৫০-৩০০ টাকায়, অথচ তেল কিনতেই খরচ হচ্ছে প্রায় ১৮০-২০০ টাকা। এতে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।

চন্দ্রা ত্রিমোড়ের মোটরসাইকেল চালক আলমগীর হোসেন বলেন, আগে দিনে ৮০০-১০০০ টাকা আয় করলেও এখন তা অনেক কমে গেছে। তেলের দাম বৃদ্ধি ও সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অল্প তেল নিতে হচ্ছে, ফলে আয়-ব্যয়ের হিসাব মিলছে না।

Ad
Ad

সফিপুর এলাকার ডেলিভারি কর্মী সুমন মিয়া জানান, আগে দিনে ১৫-১৬টি ট্রিপ দিলেও এখন ৭-৮টির বেশি দেওয়া সম্ভব হয় না। এতে তার আয় অর্ধেকে নেমে এসেছে।

Ad

অভাবের কারণে অনেক পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে। কেউ কেউ বাধ্য হয়ে সন্তানের পড়াশোনা বন্ধ করে দিচ্ছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হুসাইন বলেন, “জ্বালানি সংকট একটি সাময়িক সমস্যা, দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২০:০৯


কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৪০

পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫১:০৩

সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪০:২৪




Follow Us