• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:১৪:৩৭ (24-Apr-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীর চাটখিলে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

২৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০১:২৭

নোয়াখালীর চাটখিলে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের মমিনপুর এলাকায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

২৪ এপ্রিল শুক্রবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন।

Ad
Ad

চলতি অর্থবছরের এ প্রকল্পের আওতায় সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর, মমিনপুর হয়ে ডুমুরিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন করা হবে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা এ খালটি পুনঃখননের ফলে মমিনপুরসহ আশপাশের গ্রামগুলোর জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

Ad

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা প্রকৌশলী শাহীনুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার খোকন বলেন, অবৈধ দখলমুক্ত করে পর্যায়ক্রমে সব খালই খনন করা হবে। পানির প্রবাহ কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না। আমাদের এলাকা ভাটি অঞ্চল হওয়ায় ভারত, নেপাল ও উত্তরাঞ্চল থেকে নেমে আসা পানি নিষ্কাশনে ছোট-বড় খালের গুরুত্ব অপরিসীম।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হতো। খাল পুনঃখননের ফলে এলাকার কৃষি, মৎস্য ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার
পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার
২৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:০৮




Follow Us