• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:২২:৫১ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ইমরান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

২৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩৯:০০

মানিকগঞ্জে ইমরান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলায় শিক্ষার্থী ইমরান হোসেন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

২৬ এপ্রিল রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোতাছিম বিল্যাহ এ রায় ঘোষণা করেন।

Ad
Ad

দণ্ডপ্রাপ্তরা হলেন, সাকিব বিশ্বাস, কালাম মোল্লা, আব্দুল্লাহ আল মতিন, বুলবুল আহমেদ ও গোলামুর রহমান। এদের মধ্যে বুলবুল আহমেদ ও গোলামুর রহমান জামিনে মুক্ত হওয়ার পর থেকে বর্তমানে পলাতক। অন্য তিনজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

Ad

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ মে রাতে সদর উপজেলার রমনপুর গ্রামে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পেছনে পুরোনো বিরোধ ছিল বলে জানা গেছে। এর প্রায় ছয় মাস আগে প্রতিবেশী বাবুর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে ইমরানের বিরোধ ও মারামারির ঘটনা ঘটে। পরে গ্রাম্য সালিশে বিষয়টি নিষ্পত্তি হলেও সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

ঘটনার পরদিন ইমরানের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের পাশাপাশি নূরু ভুইঁয়াকে আসামি করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নূরু ভুইঁয়াকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিলো ইরান
যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিলো ইরান
২৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩১:১১



চট্টগ্রামে পিটিয়ে যুবককে হত্যা
চট্টগ্রামে পিটিয়ে যুবককে হত্যা
২৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৬:৪০

হজে যাওয়া ৪ বাংলাদেশির মৃত্যু
হজে যাওয়া ৪ বাংলাদেশির মৃত্যু
২৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৫:৫৫


Follow Us