• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:২৪:০৩ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজশিক্ষার্থীর মৃত্যু

২৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৭:২৯

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজশিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ধান ঝাড়ার মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুজন সরকার (২৫) নামে এক কলেজশিক্ষার্থী মৃত্যু হয়েছে।

২৭ এপ্রিল সোমবার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এই ঘটনা ঘটে। সুজন সরকার নাকনা গ্রামের সচ্চিদানন্দ সরকারের ছেলে। তিনি সাতক্ষীরা সিটি কলেজে সমাজবিজ্ঞান বিষয়ে এম.এ (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

Ad
Ad

নিহত সুজনের প্রতিবেশী প্রসেনজিৎ সরকার ও সমিত্র মন্ডল জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে ধান ঝাড়ার মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিতে ঘরে প্রবেশ করেন সুজন। এ সময় মেশিনে প্লাগ সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতের শকে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু
বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু
২৭ এপ্রিল ২০২৬ রাত ০৯:২৬:১৪






এবার বৃষ্টি বিলাসে পরীমণি
এবার বৃষ্টি বিলাসে পরীমণি
২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:১৪



Follow Us