• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৭:২৮ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে ফেন্সিডিলসহ নারী আটক

১ মে ২০২৬ বিকাল ০৪:৫৬:০৯

লালমনিরহাটে ফেন্সিডিলসহ নারী আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও এস্কাফ সিরাপসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মিনারা খাতুন (৪৫) নামের এক নারীর বসতবাড়ির উঠান থেকে ৫৯ বোতল ফেন্সিডিল ডিএক্স ও ২ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। এ সময় তাকে আটক করা হয়। মিনারা খাতুন ওই এলাকার নাসির উদ্দিনের স্ত্রী।

র‌্যাব-১৩ রংপুর এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দ আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us