নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঁচ বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
৩ এপ্রিল রোববার সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য জননেতা মো. বরকত উল্লাহ বুলু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন।


সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকার বেশ কয়েকটি পরিবারের বসতঘর পুড়ে যায়, এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে এই ঢেউটিন বিতরণ করা হয়।

এ সময় বরকত উল্লাহ বুলু বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হচ্ছে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান, স্থানীয় বিএনপি নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available