• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৩১:০১ (03-May-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

৩ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৫

নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা ছাত্রদলের ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পরপরই জেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

৩ মে রোববার নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা জেলা শহরে আনন্দ মিছিল বের করে এবং উল্লাস প্রকাশ করেন। মিছিলগুলোতে অংশগ্রহণকারীরা স্লোগান দিতে থাকেন এবং দলের ঐক্য ও শক্তি বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

Ad
Ad

স্থানীয় নেতাকর্মীরা জানান, নতুন এই কমিটি ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

Ad

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনের পর সম্প্রতি এ কমিটির তালিকা প্রকাশ করা হয়। নতুন কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে বেশ কয়েকজন তরুণ ও সক্রিয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে এন.বি.এস রাসেলকে সভাপতি এবং জিয়াউর রহমান রাহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নতুন এ কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন পর কমিটি পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত নেতারা সংগঠনের আদর্শ বাস্তবায়ন, শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ এবং ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এর আগে, ২ মে শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ৩৭ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

একই সঙ্গে  সজিব রহমান সজিবকে সভাপতি ও করিম উদ্দিন চৌধুরী বাবুকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদল এবং আবদুর রহমান আনাসকে আহ্বায়ক ও আশরাফুল করিম পাবেলকে সদস্য সচিব করে নোয়াখালী পৌরসভা ছাত্রদলের কমিটিও অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

জেলা ছাত্রদলের নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচিত ছাত্রনেতা আনোয়ার হোসেন রকি। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাজিম উদ্দিন রনিকে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকবর হোসেন।

৩৭ সদস্যের এই কমিটিতে ১৪ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২ জন সহ-সাধারণ সম্পাদকসহ পৃথকভাবে প্রচার, দপ্তর ও সাহিত্য-প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

এর আগে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও প্রত্যাশা ছিল নেতাকর্মীদের মধ্যে। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সেই অপেক্ষার অবসান হলো।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us