• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:৫৪:৩৭ (05-May-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর হামলা, আহত ৩

৫ মে ২০২৬ রাত ০৮:১০:২০

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর হামলা, আহত ৩

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ও মাদকবিরোধী অভিযানে গিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সংস্থাটির তিন সদস্য আহত হয়েছেন।

৫ মে মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে দুই র‍্যাব সদস্যকে স্থানীয় সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Ad

খবর পেয়ে র‍্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে হাসপাতালে আহতদের দেখতে যান। পাশাপাশি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।

হামলার বিষয়ে তিনি বলেন, ‘তিনজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। কীভাবে এবং কারা এই হামলা চালিয়েছে, তা পরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চোখের সুস্থতায় যেসব খাবার খাবেন
চোখের সুস্থতায় যেসব খাবার খাবেন
৫ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৫

৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস
৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস
৫ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩১:২৩

১২ জেলায় নতুন পুলিশ সুপার
১২ জেলায় নতুন পুলিশ সুপার
৫ মে ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৫২






Follow Us