• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৮:১৫ (16-May-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত

১৬ মে ২০২৬ বিকাল ০৩:৩৩:২৫

টাঙ্গাইলে ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত হয়েছে।

১৬ মে শনিবার সকালে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন এর আয়োজন করা হয়।

Ad
Ad

মানববন্ধনে বক্তব্য রাখেন, মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মালা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক তানভীর আহমেদ সজল, কাগমারী এম এম আলী কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম, শহর যুবদলের সভাপতি রাশেদ খান সোহাগ, জেলা ছাত্রদলের সদস্য আজাদ মিয়া, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম প্রমূখ।

Ad

উল্লেখ্য, ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্যতা হারানোর আশঙ্কায় ও পানির নায্য হিসসার দাবিতে ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে নদী বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে ফারাক্কার উদ্দেশ্যে লংমার্চ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে লাখো জনতার সেই লংমার্চ রওনা হয়েছিল। লংমার্চ শেষে কানসাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য দেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। সেই থেকে প্রতি বছরের মে মাসের ১৬ তারিখে ঐতিহাসিক ফারাক্কা দিবস পালন হয়ে আসছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এবার চীন সফরে যাচ্ছেন পুতিন
এবার চীন সফরে যাচ্ছেন পুতিন
১৬ মে ২০২৬ বিকাল ০৪:৫১:১৮






Follow Us