নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বাজারজাতকরণের দায়ে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৫০০ কেজি পলিথিন জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
১৮ মে সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় জেলা প্রশাসন নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে ১৫ এর ৪(খ) ধারায় সাইনবোর্ডের চৌরঙ্গী এলাকায় একটি পিকআপভ্যান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এসময় পিকআপভ্যান (নং-১৩-৩৯৮১) থেকে প্রায় ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available