ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ মে বৃহস্পতিবার হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারিদের পাচারকালে বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৮৮ লাখ ৬২ হাজার টাকা।
একই দিনে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার দার্শিকোনা এলাকা থেকে একজন আসামিসহ ৪৫ বোতল ভারতীয় মদ এবং ঝিনাইগাতী উপজেলার গোবড়া গজারীবাগান এলাকা থেকে আরও ১৮৭ বোতল মদ জব্দ করা হয়। উদ্ধার হওয়া মোট ২৩২ বোতল মদের মূল্য প্রায় ৩ লাখ ৪৮ হাজার টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, এসব অভিযানে সর্বমোট প্রায় ৯২ লাখ ১০ হাজার টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available