• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৯:৪৫:১০ (25-May-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ

২৫ মে ২০২৬ দুপুর ০২:২৪:২২

মানিকগঞ্জে লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ

 মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে লিকুইড অক্সিজেনবাহী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসটিতে আগুন ধরে পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২৫ মে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, লিকুইড অক্সিজেনবাহী একটি লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়।

পরে পুরো এলাকাজুড়ে লিকুইড অক্সিজেন গ্যাস ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, ঘটনায় কেউ আহত হননি। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us