• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:৪৯:৩৮ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ার সীমান্তে পুশইন : বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১৮:২৪

কুষ্টিয়ার সীমান্তে পুশইন : বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১২ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টার ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে পুশইনের বিষয় অস্বীকার বিএসএফের! তদন্ত করে সিদ্ধান্ত জানাবে বিজিবিকে।

১৩ জুন শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ সীমান্তের ১৫০ থ্রি এস সাব পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২০ মিনিটব্যাপী বৈঠকে বিজিবির প্রতিনিধিত্ব করেন ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা এবং বিএসএফের পক্ষে প্রতিনিধিত্ব করেন রানীনগর ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব।

বিজিবি সূত্রে জানা যায়, পতাকা বৈঠকে পুশইনের বিষয় অস্বীকার বিএসএফের। নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত জানাবে বিজিবিকে।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, যথাযথ কূটনৈতিক ও সীমান্ত ব্যবস্থাপনা প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে সীমান্তে নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি। অবৈধ পুশইনের ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার ভোরে দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করাই বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনতার বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
১৩ জুন ২০২৬ বিকাল ০৫:২৪:৩৪









Follow Us