• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৪৫:২৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কাজিপুরে ৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার

৩১ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:০৭:৫৯

কাজিপুরে ৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ২৭ জুলাই বৃহস্পতিবার থেকে ২৯ জুলাই শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

Ad

৩১ জুলাই সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত।

Ad
Ad

তিনি জানান, বেশ কিছুদিন যাবত পুলিশ কাজিপুর উপজেলায় চোরাই মোটরসাইকেল উদ্ধারের অভিযান শুরু করেছে। এর আগেও উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে আরও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

একই সঙ্গে চোরচক্রের সদস্যদের আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us