• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:০০:৪৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

গরুর ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

২০ জুন ২০২৬ সকাল ০৯:১১:৪৫

গরুর ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে শফিকুল ইসলাম চাঁন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

১৯ জুন শুক্রবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পুরান বাঁশকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শফিকুল ইসলাম চাঁন পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে গরুর জন্য বাড়ির পাশে একটি পাট ক্ষেতে ঘাস কাটতে যান শফিকুল ইসলাম চান।

এসময় একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দিলে তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ির লোকজন তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরিস্থিতির অবনতি হয়। সেখান থেকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। পরে বিকেলে শফিকুল ইসলাম চাঁনের মৃত্যু হয়।

নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা জানান, সকালে একজনকে মাপে কামড় দিয়েছিল, বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us