• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:২৯:৪২ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন।

২১ জুন রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সেলিমা আহমাদ মেরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য সচিব সারওয়ার হোসেন বাবু এক ফেসবুক পোস্টে সেলিমা আহমাদ মেরীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। পোস্টে তিনি জানান, রোববার রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সারওয়ার হোসেন বাবু সেলিমা আহমাদ মেরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us