জামালপুর প্রতিনিধি: জামালপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম জাহিদ (২৬) নামে এক ব্যক্তিকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
২২ জুন সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত জাহিদুল জামালপুর শহরের ফুলবাড়িয়া গেটপাড় এলাকার বাসিন্দা ও সাখাওয়াত হোসেনের ছেলে।
অপরাধ প্রমাণিত হওয়ায় জাহিদুল ইসলাম জাহিদ নামের এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন বিচারক।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় জামালপুর শহরের ফুলবাড়িয়া গেটপাড় এলাকার সাত বছরের এক শিশু দোকানে যাওয়ার জন্য বের হয়। সে সময় বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে সাহাপুর রেলওয়ে স্কুল মাঠে নিয়ে ধর্ষণ করে জাহিদুল (১৭)। পরে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা চলাকালীন দীর্ঘ প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
অবশেষে দীর্ঘ শুনানির পর, আসামির অনুপস্থিতিতেই আজ এই রায় ঘোষণা করেন আদালত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available