• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৮:১৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে চাঁদাবাজির অভিযোগে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

১১ আগস্ট ২০২৩ রাত ০৮:৫০:১০

ঘোড়াঘাটে চাঁদাবাজির অভিযোগে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে চাঁদাবাজির অভিযোগে আব্দুল মজিদ (৩৭) নামের এক ভুয়া ডিবিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বগুড়ার কাহালু উপজেলার ছোট পিপরা এলাকার তছলিম উদ্দিন সাকিদারের ছেলে।

Ad

১০ আগষ্ট বৃহস্পতিবার উপজেলার রানীগঞ্জ বাজারে এ চাঁদাবাজির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ বিষয়ে রানীগঞ্জ বাজারের কাউসার পারভেজ নামের এক মুদি দোকানদার ঘোড়াঘাট থানায় একটি এজাহার দায়ের করেছেন।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল মজিদ নামের ঐ ব্যক্তি রানীগঞ্জ বাজারে এক মুদি দোকানে গিয়ে একটি এনার্জি ড্রিঙ্কস (যৌন উত্তেজক সিরাপ) চায়। দোকানদার এনার্জি ডিংক দিলে আব্দুল মজিদ নিজেকে ডিজি পরিচয় দিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় দোকানদার তাকে ২ হাজার টাকা দেয়। এসময় মজিদের কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে গণধোলাই দেয়।  পরে পুলিশে খবর দিলে পুলিশ মজিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, চাঁদাবাজির অভিযোগে এক ভুয়া ডিবি পরিচয় প্রদানকারী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে দিনাজপুর কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us