• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৩:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মাগুরায় আওয়ামী লীগের আয়োজনে শোক র‍্যালি

১৯ আগস্ট ২০২৩ রাত ০৮:১২:১৮

মাগুরায় আওয়ামী লীগের আয়োজনে শোক র‍্যালি

মাগুরা প্রতিনিধি: শোকাবহ আগস্টে মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসাবে মাগুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদের স্মরণে জেলা আওয়ামী লীগের আয়োজনে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে ।

Ad

১৯ আগস্ট শনিবার বেলা ১১ টায় ঐতিহাসিক নোমানী ময়দান থেকে এ শোক  র‍্যালি বের হয় । র‍্যালিটি শহরের ঢাকা রোড হয়ে ভায়না মোড় ঘুরে আবার নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।

Ad
Ad

র‍্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামীলীগের সভাপতি আ. ফ. ম. আব্দুল ফাত্তাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. শ্রী বীরেণ শিকদার, কেন্দ্রিয় কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজকুণ্ড, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল,  সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

এসময় আওয়ামী লীগ এবং  অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us