• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৫০:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে অনিয়মের দায়ে তিন হাসপাতালকে জরিমানা

২৩ আগস্ট ২০২৩ সকাল ০৯:৪০:৪৫

শরীয়তপুরে অনিয়মের দায়ে তিন হাসপাতালকে জরিমানা

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ার অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ শহরের ৩টি বেসরকারি হাসপাতাল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা।

Ad

২২ আগস্ট মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

Ad
Ad

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি ৩০০ টাকা হলেও নিউ পপুলার হাসপাতাল ৭৫০ টাকা করে রোগীদের কাছ থেকে আদায় করে আসছিল। এ ছাড়া ৪০০ টাকার সিবিসি টেস্ট নিচ্ছিল ৭০০ টাকা। এই অতিরিক্ত ফি আদায়ের দায়ে ভোক্তা অধিকার আইনে মাইজদী আধুনিক হাসপাতালের স্বত্বাধিকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পদ্মা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়। এছাড়া মর্ডান হাসপাতালকেও অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অধিক মূল্যে ডিম, কাঁচামাল ও গ্যাস সিলেন্ডার বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us