• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৬:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ইজিবাইক হারিয়ে নিঃস্ব নাটোরের জসিম উদ্দিন

৬ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:১২:১৫

ইজিবাইক হারিয়ে নিঃস্ব নাটোরের জসিম উদ্দিন

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার মাঝদীঘা গ্রামের ইজিবাইক চালক জসিম উদ্দিন তার আয়ের একমাত্র অবলম্বন ইজিবাইকটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

Ad

১ সেপ্টেম্বর শুক্রবার নামাজ আদায় করতে শহরের স্টেশন বাজার চামরাপট্টি মসজিদে গিয়েছিলেন চালক জসিম। নামাজ শেষে ফিরে এসে দেখেন ইজিবাইকটি নেই। ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ইজিবাইকটি হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। আয়ের পথ বন্ধ হওয়ায় তার ৬ সদস্যের সংসার ও ঋণ নিয়ে কেনা ইজিবাইকটির সাপ্তাহিক কিস্তি চালাতে পারছেন না বলে হতাশ হয়ে পড়েছেন। তিনি নিজেও অপারেশনের রোগী বলে অন্য কোনো কাজও করতে পারছেন না।

Ad
Ad

ঘটনার পর জসিম উদ্দিন ওই দিনই ইজিবাইকটির বর্ণনা দিয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এখন পর্যন্ত সদর থানা পুলিশ বিষয়টির কোনো সুরাহা করতে না পারায় অতি কষ্টে দিনাতিপাত করছেন জসিম উদ্দিন।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা অভিযোগটি পেয়েছি।  ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে আসামিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us