• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ০৮:০২:৩১ (14-May-2026)
  • - ৩৩° সে:

হেলিকপ্টারে মা ও ছেলেকে নিয়ে নোয়াখালীর গ্রামের বাড়িতে এলেন প্রবাসী মামুন

১৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:২২:৩৮

হেলিকপ্টারে মা ও ছেলেকে নিয়ে নোয়াখালীর গ্রামের বাড়িতে এলেন প্রবাসী মামুন

নোয়াখালী প্রতিনিধি: দীর্ঘদিন  দক্ষিণ আফ্রিকায় প্রবাসে কাটিয়ে হেলিকপ্টারে করে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবির পাড়া গ্রামের বাড়িতে আসেন আবদুল করিম মামুন। ১৭ বছর পর প্রবাসী আব্দুল করিম মামুন হেলিকপ্টার নিয়ে গ্রামের বাড়িতে আসেন। এ সময়  তার সাথে ছিলেন মা রোকেয়া বেগম ও ছেলে আবদুলাহ আল জাবেদ।

১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন স্কুল মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় এলাকার হাজার হাজার মানুষ মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Ad
Ad

এ সময় আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, প্রবাসীর বড় ভাই ইসমাইল হোসেন টিটুল, আমির হোসেন, আব্দুল হালিম, শাহজাহান সাজু, রাসেল, পেয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।  

Ad

প্রবাসী মামুন জানান, তিনি র্দীঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় আছেন। সেখানে একটি শহরে ব্যবসা করেন। দেশের প্রতি তার অনেক ভালোবাসা। এ জন্য তিনি মা ও ছেলেসহ প্রবাসী হেলিকপ্টার অনলাইনে অফার পেয়ে এ সুযোগ গ্রহণ করেন। তিনি আগামী কিছু দিন এলাকায় থাকবেন। এরপর আবার প্রবাসে পাড়ি দেবেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯






ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮



Follow Us