• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৫৯:০৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে স্থানীয় সরকার দিবস পালিত

১৭ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৮:১৫

মৌলভীবাজারে স্থানীয় সরকার দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে নানা কর্মসূচির মাধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad

র‌্যালি শেষে জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

Ad
Ad

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, বীর মুত্তিযোদ্ধা মোহাম্মদ জামাল উদ্দিন, বিটিভি জেলা প্রতিনিধি হাসানাত কামাল।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us