• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৭:০১:৩৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৩:৪১

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: ফের খুলে দেওয়া হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১ টা ১৫ মিনিটে উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় এ জলকপাটগুলো ৬ ইঞ্চি খুলে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি পাশ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।  

Ad

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, গত কয়েকদিন এর বৃষ্টিতে আজ (মঙ্গলবার) কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে ১০৮.২৪ ফুট মীনস সী লেভেল (এমএসএল), যা রুলকার্ভ হতে প্রায় ৭ ফুট বেশি। ফলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ফের আজকে ১৬টি গেইট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দিয়েছি।

Ad
Ad

তিনি আরও বলেন, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি  ইউনিট সমুহের দ্বারা বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও প্রায় ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

কাপ্তাই লেকের পানি বৃদ্ধির ফলে গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় কাপ্তাই বাঁধের ১৬টি গেইট একযোগে খুলে দেওয়া হয়েছিল। ওইদিন বিকেলে তা বন্ধ করে দেওয়া হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us