• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৩:৫৫ (14-May-2026)
  • - ৩৩° সে:

মুলাদীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

২২ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:১১:৪৯

মুলাদীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

বরিশাল (উত্তর) প্রতিনিধি: বরিশালের মুলাদীতে প্রবাসী ছেলের পাঠানো টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় জায়েদা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মুলাদী পৌর সদরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত জায়েদা মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের অলিউল্লাহ মিয়ার স্ত্রী।

Ad

নিহতের ছোট ছেলে ইমাম হাসান জানান, প্রবাসী বড় ভাইয়ের পাঠানো টাকা ওঠানোর জন্য মাকে সঙ্গে নিয়ে ব্র্যাক কার্যালয়ে এসেছিলেন। টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির অটোরিকশা তার মাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯






ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮




Follow Us