• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৩৫:৩৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

বেলকুচিতে স্ত্রীর ওপর অভিমানের জেরে শিশুপুত্রকে হত্যা, বাবা আটক

২৬ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৫:১৭

বেলকুচিতে স্ত্রীর ওপর অভিমানের জেরে শিশুপুত্রকে হত্যা, বাবা আটক

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীর ওপর অভিমানে জুনায়েত হোসেন (২) নামে শিশুপুত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার পিতার বিরুদ্ধে।২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার সুবর্ণসাড়া মুচিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা হযরত আলী মুন্সীকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

Ad

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

Ad
Ad

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, দাম্পত্য কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে আলী মুন্সী তার ২ বছর বয়সী শিশুপুত্র জুনায়েদ হোসেনের গলায় গামছা পেচিয়ে হত্যা করেন। এরপর ছেলের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে তিনি পালিয়ে যান।

তিনি আরও জানান, খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।  এ ঘটনায় মঙ্গলবার বিকেলে আলীকে উপজেলা সদর থেকে আটক করেছে পুলিশ। শিশুটির মা লিপি খাতুন স্বামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ভোট দিলেন মির্জা ফখরুল
ভোট দিলেন মির্জা ফখরুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:১৪:২৩



জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির
জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫৭:২২

ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন সারজিস আলম
ফেসবুক লাইভে ক্ষোভ ঝাড়লেন সারজিস আলম
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫৪:৩৪


Follow Us