• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩১:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কাহারোলে পোনা মাছ অবমুক্তকরণ

২৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৭:৫৫:৪০

কাহারোলে পোনা মাছ অবমুক্তকরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ওয়াটার ম্যানেজমেন্ট সাব প্রজেক্ট এলাকার উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

Ad

২৫ সেপ্টেম্বর সোমবার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ঢেপা-পূর্ণভবা ওয়াটার ম্যানেজমেন্ট সাব প্রজেক্ট এলাকার উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।

Ad
Ad

উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (দিনাজপুর-১) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি।

প্রধান অতিথিব তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের উন্নয়ন হচ্ছে এবং মানুষ নিরাপদে আছে। দেশের মানুষ বুঝতে পেরেছে একমাত্র আওয়ামী লীগ সরকারই উন্নয়ন করে। তাই আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারের বিজয় নিশ্চিত করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং শেখ হাসিনার দেখানো স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে। আর একাত্তরে যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, তারাই দেশের এই অগ্রগতি-উন্নয়নকে বিঘ্নিত করতে অগ্নিসংযোগের মতো বিভিন্ন অপকর্মে সম্পৃক্ত। আজ মুক্তিযুদ্ধের চেতনার সকল শক্তিকে একত্রিত হয়ে এই রাজাকার আল বদর জামায়াত-বিএনপিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us