• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সকাল ১১:৫৭:০৯ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে ভারতীয় চিনিসহ আটক ৫

২৯ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:০৮:২৬

সুনামগঞ্জে ভারতীয় চিনিসহ আটক ৫

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে ২৪ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি ও ২ টি  ইঞ্জিনচালিত কাঠবডি নৌকা জব্দ করা হয়েছে। এসময় ৫ চোরাকারবারিকে গ্রেফতারে করেছে মধ্যনগর থানা পুলিশ। ২৯ সেপ্টেম্বর শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা মাঝেরছড়া এলাকায় অভিযান চালিয়ে ২ টি কাঠবডি ইঞ্জিন চালিত নৌকাসহ ২৪ বস্তা আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি এবং ৫ চোরাকারবারী আটক করা হয়।

আটক চোরাকারবারিরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মন্দিহাতা গ্রামের সাইফুল ইসলামের ছেলে কুতুব উদ্দিন(২৮), মৃত. সোনামিয়ার ছেলে ইসলাম নুর (৫৩), মো. সাইকুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৩৮), বিনোদপুর গ্রামের মো. মোবারক আলীর ছেলে সম্রাট (২৪) এবং মুদরাই গ্রামের মন্টু বর্মনের ছেলে সুরঞ্জন বর্মন(২৫)।

Ad
Ad

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, গ্রেপ্তার চোরাকারবারিদের বিরুদ্ধে মধ্যনগর থানায় মামলা দায়ের পর আদালতে সোর্পদ করা হবে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫






Follow Us