• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৮:২০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে পানিতে ডুবে নিহত সাকিবের পরিবারের পাশে দাঁড়ালেন এমপি গোপাল

২ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২৩:২২

বীরগঞ্জে পানিতে ডুবে নিহত সাকিবের পরিবারের পাশে দাঁড়ালেন এমপি গোপাল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীর সুইচ গেটে ৬ বন্ধু মিলে গোসল করতে নেমে নিহত সাকিব হোসেনের পরিবারের পাশে দাঁড়ালেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ১ অক্টোবর রোববার বিকেলে উপজেলা সুজালপুর ইউনিয়নের পূর্ব চাকাই গ্রামের নিহত সাকিবের বাড়িতে যান তিনি।

Ad

এসময় এমপি গোপাল অতি দরিদ্র এই পরিবারের খোঁজ-খবর নেন। তিনি শোকাহত পরিবারের লোকজনকে সান্তনা দেন। নিহত সাকিব হোসেনের অতি দরিদ্র দিনমজুর অসুস্থ বাবা আলম হোসেনের চিকিৎসার জন্য নগদ অর্থিক সহয়তা প্রদান করেন।

Ad
Ad

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়েম মিয়া, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. কামাল হোসেন, ইউপি সদস্য আব্দুল হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঘটনার সময় মনোরঞ্জন শীল গোপাল এলাকায় ছিলেন না। তাই তৎক্ষণাৎ শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করতে না পারলেও সার্বক্ষণিক খোঁজ-খবর রেখেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us