• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:০৬:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ইয়াবাসহ গ্রেফতার ৩

৭ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:১৭:২২

গাজীপুরে ইয়াবাসহ গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৬ সেপ্টেম্বর বুধবার রাতে  আমবাগের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

Ad

গ্রেফতাররা হলো, শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বনগাঁও নতুন বাজার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. সজিব (২২), কোনাবাড়ী থানাধীন মিতালী ক্লাব এলাকার আব্দুল জলিল মৃধার ছেলে মোহাম্মদ রাসেল মৃধা (২২) ও একই এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে মো. হৃদয় (২০)।

Ad
Ad

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী মেট্রো থানার এএসআই রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমবাগের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১২০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে কোনাবাড়ী মেট্রো থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us