• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৯:০৩ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান

২৯ মে ২০২৫ সকাল ১১:০৯:০১

শাহরাস্তিতে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে চিতোষীর  ইনসাফ জেনারেল হাসপাতালের পক্ষ থেকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

২৮ মে বুধবার কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Ad
Ad

আয়োজক সূত্রে জানা যায়, চিতোষী ডিগ্রী কলেজ গেইট সংলগ্ন মাহফুজ টাওয়ারে অবস্থিত ইনসাফ জেনারেল হাসপাতালের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন এলাকার দূর-দূরান্ত থেকে আগত রোগীদেরকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে।

Ad

এসময় ৩ জন  বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। তারা হলেন ডা. মো. আবু জাফর, ডা. বিলকিস আক্তার মুক্তা এবং ডা. মো. শাহিন উদ্দিন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতায় ছিলেন ইনসাফ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম আলাউদ্দিন।

ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম আলাউদ্দিন জানান, দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ১শ ৭০ জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইনসাফ জেনারেল হাসপাতালে বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬







জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭


Follow Us