• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:৫৩:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চীন সরকারের উপহারের হাসপাতালের জায়গা পরিদর্শনে নীলফামারীতে স্বাস্থ্য উপদেষ্টা

২৪ আগস্ট ২০২৫ সকাল ০৯:২০:৫৬

চীন সরকারের উপহারের হাসপাতালের জায়গা পরিদর্শনে নীলফামারীতে স্বাস্থ্য উপদেষ্টা

নীলফামারী প্রতিনিধি: স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের জায়গা পরিদর্শন করেছেন।

Ad

২৩ আগস্ট শনিবার বিকেলে নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন ২৫ একর খাস জায়গা পরিদর্শন করেন।

Ad
Ad

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক  উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।

পরে তিনি নীলফামারী জেলা সদরস্থ নটখানায় অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট কুষ্ঠ হাসপাতাল পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরাজী চড়াইখোলা ও দারোয়ানী মৌজায় ২৪.৮৯ একর জমিতে চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us