• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ১১:৫৪:১৪ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

অনুমোদন পেল আরও একটি মেডিকেল কলেজ

২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৩২:০৭

অনুমোদন পেল আরও একটি মেডিকেল কলেজ

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ জেলায় নতুন আরও একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

Ad

১ জানুয়ারি বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইদুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

Ad
Ad

প্রজ্ঞাপনে বলা হয়, মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে ওই মেডিকেল কলেজ ও হাসপাতালে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হবে।

এর আগে গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকার একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দেয়। নতুন ওই মেডিকেল কলেজটি হলো ঢাকার জুরাইনে অবস্থিত ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us