• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪১:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা: ৬ ভারতীয়সহ নিহত ১৮

৪ আগস্ট ২০২৩ সকাল ০৮:০৭:১০

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা: ৬ ভারতীয়সহ নিহত ১৮


আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর তিজুয়ানার বাররাঙ্কা ব্লাঙ্কার মহাসড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন ভারতীয়। এতে আরও ২১ জন আহত হন। তবে তাদের অবস্থা স্থিতিশীল।

Ad

দ্রুতগামী বাসটি ৩ আগস্ট বৃহস্পতিবার তিজুয়ানার দিকে যাচ্ছিল। ওই রাজ্যের টেপিকের বাইরে বাররাঙ্কা ব্লাঙ্কার কাছে গিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকান দেশগুলোর নাগরিকসহ ৪২ জন যাত্রী ছিল।

Ad
Ad

স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, 'আমরা ২১ জনকে আহত অবস্থায় পেয়েছি। ১৮ জন মৃত ছিল।'

দমকল বাহিনীর একটি সূত্রে রয়টার্স জানিয়েছে, নিহতদের ৬ জন ভারতীয় নাগরিক। এ ঘটনায় বাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us