• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৪৫:৫৮ (14-May-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে একইদিনে হিটস্ট্রোকে দুজনের মৃত্যু

২৯ এপ্রিল ২০২৪ সকাল ০৯:২৪:৫৩

ফুলবাড়ীতে একইদিনে হিটস্ট্রোকে দুজনের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে একই দিনে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

২৮ এপ্রিল রোববার তীব্র গরমের কারণে হিটস্ট্রোকে দু'জনের মৃত্যু হয়েছে।

Ad
Ad

রোববার দুপুরে উপজেলার কড়াই গ্রাম ও পৌর এলাকার রাজবংশীপাড়ায় এ দুজনের মৃত্যুর ঘটনা ঘটে।

Ad

কড়াই গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন (৭০) দুপুর ১টায় জমি থেকে ঘাস কেটে বাসায় আসার পথে অসুস্থতা বোধ করনে। পরে তাকে পরিবারের লোকজন মাথায় পানি ঢালেন। কিন্তু বুকে তীব্র ব্যাথ্যায় কাতর হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

অপরদিকে ফুলবাড়ী পৌর এলাকার রাজবংশীপাড়ার ঈশ্বর চন্দ্র (৬০) মনিমালা সিনেমা হল এলাকায় তার ভাড়া নেয়া ধানের চাতালে কাজ করার সময় হঠাৎ অসুস্থ  হয়ে পড়েন। চাতালের অন্যান্যরা তাকে বাসায় নিয়ে এলে গ্রামের একজন ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীসহ একাধিক সূত্র হিটস্ট্রোকে তাদের মৃত্যুর খবর দাবি করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us