• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ রাত ১১:৩৩:৩৩ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২ মার্চ ২০২৬ রাত ০৯:৩১:১৬

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: ফাল্গুনের শেষ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১২ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে দেশের ৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Ad
Ad

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Ad

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ১৩ মার্চ শুক্রবার রাত ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঝড়ো হাওয়া দেশের অভ্যন্তরীণ নৌপথে অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

নৌ-দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট জেলার নদীবন্দর কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচল এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ১ নম্বর নৌ-সতর্ক সংকেত সাধারণত ক্ষণস্থায়ী ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা নির্দেশ করে। যদিও এটি বড় কোনো ঘূর্ণিঝড়ের সমতুল্য নয়, তবুও ছোট লঞ্চ ও নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আগামী ১২০ ঘণ্টা বা পাঁচ দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ঢাকা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল
১২ মার্চ ২০২৬ রাত ০৮:১৮:৫৩


Follow Us