• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:২৭:০২ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

দুপুরের মধ্যে ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:০৮:৪৮

দুপুরের মধ্যে ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক: ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে ৫০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে

দিনের তাপমাত্রা ১-২° সেলসিয়াস কমে যেতে পারে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
 
আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০




Follow Us