• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৩৩:৪৭ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

৩ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা

২৫ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪৯:২৯

৩ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের তিন বিভাগে ভারি বর্ষণের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

২৫ এপ্রিল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ পরিস্থিতিতে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতিভারি বর্ষণ হতে পারে।

Ad
Ad

এ ছাড়া এসব বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Ad

অন্যদিকে তাপপ্রবাহ পরিস্থিতি নিয়েও সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনীসহ ২১ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৬ মিলিমিটার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us