• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৫:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সেন্সেই আশফিরা সুলতানার জন্মদিন আজ

২৯ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৩৭:০১

সেন্সেই আশফিরা সুলতানার জন্মদিন আজ

অনলাইন ডেস্ক: আজ দেশের অন্যতম মার্শাল আর্ট প্রশিক্ষক, নারী উদ্যোক্তা ও গবেষক সেন্সেই আশফিরা সুলতানার জন্মদিন। আত্মরক্ষা প্রশিক্ষণ ও নারী ক্ষমতায়নে তার অবদান ব্যাপকভাবে স্বীকৃত। দীর্ঘদিনের পরিশ্রম, নৈতিক মূল্যবোধ এবং শৃঙ্খলাকে জীবনের মূলভিত্তি করে তিনি অসংখ্য নারী ও তরুণের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে চলেছেন।

Ad

কর্মজীবনের শুরুতে তিনি BLACK IZ Limited এবং পরে BLACK IZ IT-এ কাজ করে ব্র্যান্ডিং, ডিজিটাল কনটেন্ট ও প্রযুক্তি ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতার পরিচয় দেন। আইটি খাতে তার নেতৃত্ব তরুণদের কাছে তাকে অনুপ্রেরণার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Ad
Ad

আশফিরা সুলতানা বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের স্বীকৃত সিতোরিউ ও সোতোকান স্টাইলে ব্ল্যাক বেল্টধারী এবং কাতা–কুমিতে লাইসেন্সপ্রাপ্ত জাজ। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে পদক অর্জন করে বাংলাদেশকে মর্যাদার সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। Martial Art BD-এর কো-ফাউন্ডার ও জেনারেল সেক্রেটারি হিসেবে তিনি আত্মরক্ষা, নেতৃত্বগুণ এবং নৈতিক শিক্ষার বিস্তারে নিরলসভাবে কাজ করছেন।

নারীদের জন্য বিশেষায়িত Self-Defense Program পরিচালনা তার কাজের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ। করপোরেট অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওসহ বিভিন্ন জায়গায় তার প্রশিক্ষণে অনেক নারী আত্মবিশ্বাসী ও নিরাপদ জীবনযাপনে সক্ষম হয়েছেন।

উদ্যোক্তা হিসেবেও তিনি সফল। Oitijjho প্রজেক্ট থেকে শুরু করে বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্ম Zinki.com-এ যুক্ত হয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলেছেন।

MBA, M.Ed (Professional) ও MPhil ডিগ্রিধারী আশফিরা সুলতানা গবেষণা ও শিক্ষার প্রতিও সমানভাবে নিবেদিত। ভবিষ্যতে তিনি সারাদেশে নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণ ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us