• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২৬:৪৭ (14-May-2026)
  • - ৩৩° সে:

সিলেটে পাওয়ার টিলার উল্টে নিহত ২

৫ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৩৯:৩৭

সিলেটে পাওয়ার টিলার উল্টে নিহত ২

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে পাওয়ার টিলার উল্টে ২ জন নিহত হয়েছেন। ৫ ফেব্রুয়ারি সোমবার সকাল আনুমানিক ৯ টায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে পাওয়ার টিলার দিয়ে ক্ষেতের জমিতে হাল চাষ করে মেইন রাস্তা পারাপারের সময় ট্রাক্টর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাজু আহমদ (২৬) ও হেল্পার হালিম উদ্দিন (১৫) নিহত হন।

Ad
Ad

নিহত রাজু তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের আব্বাস আলীর ছেলে ও হালিম উদ্দিন চিরুরপাড় গ্রামের আব্দুর রহিমের ছেলে।

Ad

এ ঘটনায় আরও একজনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us