• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১০:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাপায় ড্রাইভার নিহত

৯ জুন ২০২৪ সকাল ১১:২২:৫৯

ঠাকুরগাঁওয়ে  ট্রাক্টরের চাপায় ড্রাইভার  নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফারুক হোসেন (২৫) নামে এক ট্রাক্টরের ড্রাইভার ইটভর্তি গাড়ি নিয়ে যাওয়ার সময় নিজের গাড়িতেই চাপা নিহত হয়েছেন ।

Ad

৮ জুন শনিবার দুপুরে উপজেলার লাকসামপাড়া এলাকায় ইট নিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে।

Ad
Ad

জানা গেছে, ফারুক হোসেন উপজেলার কাদিহাট গ্রামের আবুল হোসেনের ছেলে।

রাণীশংকৈল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ট্রাক্টর ড্রাইভার ফারুক মহারাজা একতা ইটভাটা থেকে ইট নিয়ে যাওয়ার সময় লাকসাম পাড়া এলাকায় পৌঁছালে একটি কাঁচা রাস্তায় ট্রাক্টরটির একটি চাকা ডেবে যায়। ড্রাইভার গাড়িটিকে গর্ত থেকে তোলার জন্য গিয়ারআপ করতে গেলে সামনের ইঞ্জিনটি উপরে উঠে যায় এবং ড্রাইভার ফারুক নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

এ সময় গাড়ির ইঞ্জিনের অংশটুকু ছুটে ড্রাইভারের উপর গিয়ে পড়ে। এতে চালক ফারুক গুরুতর আহত হলে সাথে সাথে স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us