• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৫:০৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

নেছারাবাদে ব্রিজের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে যুবক নিহত

৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৫৩:০৩

নেছারাবাদে ব্রিজের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে যুবক নিহত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে ব্রিজের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে মিলন হাওলাদার (৩০) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। মিলন হাওলাদার উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।

Ad

৭ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টার সময় নাজিরপুর উপজেলার কুমারখালী নামক স্থানে এই ঘটনা ঘটে।

Ad
Ad

জানা যায়, কালীগঞ্জ থেকে বালু নামিয়ে ফেরার পথে নাজিরপুর উপজেলা সদর ইউনিয়নের কুমারখালী বাজার সংলগ্ন বলেশ্বর নদীর উপরে চরবানিয়ারি ইউনিয়নের সংযোগ লোহার পুলের সঙ্গে বালুবাহী জাহাজের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় দেহ থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই জাহাজ চালক মিলন হাওলাদারের মৃত্যু হয়।

এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম শাহিন জানান, যেহেতু ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলায় সেই সুবাদে আইনি প্রক্রিয়া শেষে নেছারাবাদ থানায় মরদেহ আনা হয় এবং পরে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us