• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৯:৪০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়ি বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই ২০ ব্যবসা প্রতিষ্ঠান

২৬ মার্চ ২০২৫ সকাল ০৮:০৩:০১

খাগড়াছড়ি বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই ২০ ব্যবসা প্রতিষ্ঠান

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় ১৮ দিনের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান।

Ad

২৫ মার্চ মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দীঘিনালার বোয়ালখালী নিচের বাজারের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে যা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও অংশ নেন।

Ad
Ad

ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুনে ১৮-২০টির মতো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

এর আগে গত ৮ মার্চ রাতে দীঘিনালার বোয়ালখালীর লারমা স্কয়ার বাজারে আগুনে পুড়ে যায় ১২টি দোকান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us