• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৬:১৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

তালায় গরু বোঝাই আলমসাধু উল্টে নিহত ১

২৭ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:৫৭

তালায় গরু বোঝাই আলমসাধু উল্টে নিহত ১

তালা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর এলাকায় গরু বোঝাই আলমসাধু গাড়ির এক্সেল ভেঙ্গে উল্টে গিয়ে আব্দুল সালাম (৬০) নামের একজন নিহত হয়েছেন। এ সময় গাড়ির চালক গুরুতর আহত হয়।

Ad

২৭ এপ্রিল রোববার বেলা ২টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম তালা উপজেলার পাঁচরোখি গ্রামের মৃত কিসমত মোড়লের ছেলে।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, আলমসাধু গাড়িতে গরু নিয়ে সুঁড়িখালি বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন আব্দুল সালাম। তালা উপজেলার মির্জাপুর এলাকায় পৌঁছালে গাড়ির এক্সেল ভেঙ্গে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যান আব্দুল সালাম। গুরুতর আহত হন গাড়ির চালক। নিহতের মরদেহ তালা হাসপাতালে পুলিশ হেফাজতে নেয়া হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us