• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩০:৪৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪

১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৬:৩১

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও চার জন আহত হয়েছে।

আজ ১২ সেপ্টেম্বর শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চট্টগ্রামমুখী লেনে কাভার্ডভ্যানকে ঢাকার উত্তরা থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়।

পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন এবং আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত গোলাম সরোয়ার পরিবার নিয়ে ঢাকার উত্তরা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এসআই বোরহান উদ্দিন বলেন, সকালে ঠাকুরদিঘী এলাকায় দ্রুতগামী একটি  প্রাইভেটকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়। মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় গোলাম সারোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন। তারা এখন মোটামুটি সুস্থ আছেন। অপর দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০




Follow Us